Views Bangladesh Logo

আমানত সুরক্ষা আইন পরিবর্তন হচ্ছে

 VB  Desk

ভিবি ডেস্ক

মানত সুরক্ষা আইন আরও পরিবর্তন করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। এই পরিবর্তনের মাধ্যমে আমানতকারীদের সুরক্ষার মাত্রা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,আমানত সুরক্ষা আইনটি চূড়ান্ত হলে ব্যাংক খাতের ৯৫ শতাংশ আমানতকারী সুরক্ষিত হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মনে করেন, আইনটি পরিবর্তন হলে শতভাগ বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতকারীদের পক্ষে আমরা কাজ করছি। এজন্যই ব্যাংকগুলো সংস্কারে গিয়েছি। যারা ব্যাংক খাত বোঝেন এমন ব্যাক্তিদের দিয়ে বোর্ড গঠন করা হয়েছে।

আমানতকারীদের টাকা চাহিদামতো ফেরত দেওয়ার জন্য তারল্য সহয়তা দেওয়ার সুযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা না ছাপিয়ে অন্য ব্যাংকের মাধ্যমে ধার করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ