চিকিৎসায় বিদেশ-নির্ভরতা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিদেশি চিকিৎসার ওপর নির্ভরতা কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে রেসিডেন্ট চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে রোগীরা আর বিদেশে চিকিৎসার প্রয়োজন অনুভব না করে।
তিনি বলেন, আমি মন্ত্রণালয়ে থাকা পর্যন্ত আমাদের চিকিৎসকদের জন্য যা প্রয়োজন সবকিছুই করব।
এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ে একটি মলিকিউলার ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনার কথা জানান এবং চলমান আবাসিক সুবিধার ঘাটতি সমাধানের প্রতিশ্রুতি দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসা শিক্ষা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। চিকিৎসা শিক্ষার্থীরা যদি রাজনীতির সঙ্গে যুক্ত হন, তবে শেষ পর্যন্ত রোগীরা যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে