ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানায় নরসিংপুর বিআইডব্লিউটিসি ঘাট টার্মিনাল কর্তৃপক্ষ।
টার্মিনালের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, সোমবার মধ্যরাত থেকে ঘন কুয়াশায় নদী ও আশপাশের এলাকা ঢেকে যায়। যার ফলে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি
তিনি আরও বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর দৃষ্টিসীমা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় শুরু হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে