২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৭ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৫৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১৫০ জন ভর্তি হন। মৃত চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের হাসপাতালে। অপরজন ঢাকার বাইরের একটি হাসপাতালে মারা যান।
এ নিয়ে ডিসেম্বরের ২০ দিনে এ পর্যন্ত ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেছেন এক হাজার ৬৯২ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৫৩ জন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে। এ মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৯৬।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে