ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী। হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ৪১৫ জন ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭৩ জন পুরুষ ও ৬২ জন নারী। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৪,৪১১ জন। এরমধ্যে ২০,৫৯২ জন পুরুষ ও ১৩,৮১৯ জন নারী।
মতামত দিন