Views Bangladesh Logo

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১৭

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে মশাবাহিত ও জ্বরে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৭৩৪ জন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকায় ৪ ও ঢাকার বাইরে ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৪৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪৪৯ জনের মৃত্যু



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ