Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকার ৭ জন, ৯ জন ঢাকার বাইরের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। এ ছাড়াও একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৬৪ জন।

অপরদিকে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৮৪৪ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ২৪৭ জনে।

বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৯৪৫ জন এবং দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ তিন হাজার ৯১৭ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ