Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু , নিহতের সংখ্যা বেড়ে ১৩৭০

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে  এ বছর মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭০ জন।
ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) অনুসারে, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৭২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সংস্থাটি আরও জানায়, নতুন রোগীদের মধ্যে ৩২১ জনকে ঢাকার হাসপাতালে এবং ১ হাজার ৪৬৮ জনকে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীতে ১ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৫০৮ জনসহ মোট ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী এখন সারা দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত, সারা দেশে ২ লাখ ৭৪ হাজার ৮০৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন যার মধ্যে ২ লাখ ৬৭ হাজার ১৬৬ জন সুস্থ হয়েছেন বলেও ডিজিএইচএস জানায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ