Views Bangladesh Logo

জনগণের সমর্থন ছাড়া গণতন্ত্র টিকবে না: আমির খসরু

নগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণের সমর্থন ছাড়া যে কোনো পদক্ষেপ শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সকল রাজনৈতিক পক্ষকে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানান খসরু। তিনি বলেন, এ ধরনের বিভেদ সৃষ্টির যে কোনো প্রচেষ্টা আমাদের সংবিধানের মূল্যবোধের লঙ্ঘন।

বিএনপির এই নেতা আরও বলেন, রাজপথের আন্দোলনের বর্তমান পর্যায় শেষ হয়ে গেছে এবং এখন গণতান্ত্রিক উপায়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার সময় এসেছে।

আমির খসরু বলেন, ‘রাজপথের পর্ব শেষ। এখন জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দেয়ার সময়। প্রতিটি রাজনৈতিক দলকে সরাসরি জনগণের কাছ থেকে তাদের ম্যান্ডেট নিতে হবে।’

এ সময় ভবিষ্যতের বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য বিএনপির প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

আমির খসরু বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করতে হলে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ওপর ভিত্তি করে কাজ করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ