Views Bangladesh Logo

গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠা কেবল জাতীয় নির্বাচনেই হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে কারণে আমরা ফ্যাঁসিবাদীর পতন চেয়েছিলাম, সেই গণতন্ত্র এখনো পুন:প্রতিষ্ঠিত হয়নি। আর এটা সম্ভব শুধু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই’।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ লড়াইয়ে হাজারো মানুষ জীবন দিয়ে, লাখ লাখ মানুষ জেল-জুলুম সহ্য করে পরিবর্তনের ক্ষেত্র তৈরি করেছিলাম। আজ সেই ক্ষেত্রে জুলাই-আগস্টে ছাত্রজনতার গণআন্দোলনে ফ্যাঁসিবাদের পতন হয়েছে। এদেশের মানুষ বহু বছর ধরে লড়াই করছে এক দফার দাবিতে। ফ্যাঁসিবাদের পতনে আমাদের দাবির একটি অংশ অর্জিত হয়েছে’।

‘কিন্তু আমাদের দাবির মূল উদ্দেশ্য ছিল, গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠা, যা কেবল জাতীয় নির্বাচনেই সম্ভব’- যোগ করেন নজরুল ইসলাম খান।

বুধবার (২১ মে) সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করে তিনি বলেন, ‘দলের বদনাম হয় এমন কাউকে সদস্য করা যাবে না, এমন কাউকে নেয়া যাবে না, যাতে দলের শুভানুধ্যায়ীরা অসস্তুষ্ট হন’।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তুলি নাই। কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হচ্ছে।

সরকারে থেকে তাদের বিরুদ্ধে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ উঠেছে বলেও দাবি করেন তিনি।

নগরীর টাউন হল অডিটোরিয়ামে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, মহানগর কমিটির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ।

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, সেখানে প্রত্যেকটি জায়গায় বলেছি, আমরা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে চাই। সে ভারসাম্য শুধু প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির নয়। বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, সংসদ, প্রশাসন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কেন্দ্রীয় সরকার, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারসহ অনেক কিছুর মধ্যেই ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে হবে’।

নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন, তাকে দায়িত্ব না দেয়ায় বিষ্ময় প্রকাশও করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ