দেম্বেলে ঝড়ে উড়ে যাচ্ছে নরওয়ে, হ্যাটট্রিক
গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ের বিপক্ষে দারুণ দাপট দেখাচ্ছে ফ্রান্স। বোস্টনের জিলেট স্টেডিয়ামে চলমান ম্যাচে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে আছে ফরাসিরা। মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করে একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন দেম্বেলে।
ফ্রান্সের তিন গোলেই বড় ভূমিকা রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের সপ্তম মিনিটে এমবাপ্পের দুর্দান্ত অ্যাসিস্টে দেম্বেলে প্রথম গোল করেন। ২০তম মিনিটে আবারও এমবাপ্পের পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ কার্ল শটে দ্বিতীয় গোল করেন এই ফরাসি উইঙ্গার।
এরপর ২-০ গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরই ম্যাচে ফেরার চেষ্টা করে নরওয়ে। ফ্রান্সের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে থেলো আসগার্ড বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন। তবে নরওয়ের সেই আশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩২তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে।
মতামত দিন