Views Bangladesh Logo

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি’ নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় দেখতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন।

রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ২ হাজার ৮৬২টিরও বেশি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে কিছু মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেওয়া এক বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন জয়সওয়াল।

এদিকে ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে কিছু ব্যক্তিকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে যা যা প্রয়োজন, আমরা সেই সব ব্যবস্থা নেব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ