Views Bangladesh Logo

পুশ-ইন ও ভিসা নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে দিল্লি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুশ-ইন ও ভিসা ইস্যুতে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশ-ইনসহ ভিসা নিয়ে নানা আলোচনায় ইতিবাচক সাড়া দিয়েছে দিল্লি। এখন সেটির বাস্তবায়ন দেখতে চায় ঢাকা। পুশ-ইন ঠেকাতে বিজিবি কঠোর থাকবে। সীমান্তে পুশ-ইন বন্ধে ভারতকে চিঠি দিয়েছে সরকার।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে ভারতের শোকবার্তাকে ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ সরকার, তবে এটি আরও আগে হওয়া উচিত ছিল।’

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতসহ সার্কভুক্ত দেশগুলোতে প্রধানমন্ত্রীর সফরের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ