Views Bangladesh Logo

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দুই পক্ষের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

জানা গেছে, বৈঠকে বঙ্গোপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ বর্তমানে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর সভাপতির দায়িত্ব পালন করছে। এ উপলক্ষে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।

ভারতের আয়োজনে বিমসটেকের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক বৃহস্পতিবার (১৬ জুলাই) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সীমান্ত নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ