Views Bangladesh Logo

খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়াল

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ।

এর আগে, গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০ দশমিক ২০ শতাংশ।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপি ঋণের কোনো তথ্য গোপন রাখা হবে না। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কঠোরভাবে আদায় তৎপরতা চালানো হবে। পাশাপাশি নতুন করে বিতরণ করা ঋণ যেন খেলাপি না হয়, সে জন্য বিভিন্ন আইনি কঠোরতা আরোপের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু প্রভাবশালী গ্রুপ ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়। তাদের অনেকে এখন পলাতক, কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত ৫ আগস্টের আগে ঋণ পরিশোধ না করেও বিভিন্ন উপায়ে নিয়মিত দেখানোর সুযোগ ছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই সুযোগ বন্ধ হয়ে যায়। এতে অনেক ঋণগ্রহীতা খেলাপির তালিকায় চলে আসেন।

এরই মধ্যে এস আলম, বেক্সিমকোসহ দেশের শীর্ষ কয়েকটি গ্রুপ খেলাপিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। যা গত ডিসেম্বর শেষে ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ