Views Bangladesh Logo

বিদ্যুতের দাম নিয়ে সিদ্ধান্ত আসছে বুধবার

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে আগামীকাল বুধবার (৩ জুন) সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) পাইকারি ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি হয়। প্রস্তাবগুলো পর্যালোচনা শেষে বুধবার দুপুর ৩টায় কমিশনের সিদ্ধান্ত জানানো হবে।

রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানিকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ