Views Bangladesh Logo

প্রযুক্তিগত সংস্কারে উচ্চ-পর্যায়ের কমিটি গঠনের আহ্বান দেবপ্রিয়ের

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে উচ্চ-পর্যায়ের কমিটি গঠনের সুপারিশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২ নভেম্বর) 'যুব কর্মসংস্থানে কারিগরি শিক্ষার ভূমিকা' শীর্ষক জাতীয় সম্মেলনে কৃষি ও পরিষেবা খাতসহ শিল্পের ভবিষ্যৎ উন্নয়ন ও আধুনিকীকরণে মানসম্পন্ন কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন তিনি।

বাংলাদেশের অর্থনীতির উপর শ্বেতপত্র তৈরিতে গঠিত কমিটির প্রধান দেবপ্রিয় কারিগরি শিক্ষার সংকট মোকাবেলায়ও কমিটি গঠনের সুপারিশ করেন। তার মতে, কারিগরি শিক্ষাবোর্ডের ক্ষমতা মন্ত্রণালয়ের চেয়েও বেশি, এটিও একটি সমস্যা।

আসন্ন অর্থবছরের জন্য বিস্তৃত রোডম্যাপ তৈরির লক্ষ্যে
আগামী তিনমাসের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন এবং চারমাসের মধ্যে কাজ শুরুর প্রস্তাবও দেন তিনি।

বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হতে প্রযুক্তিগত দক্ষতার শক্তিশালী ভিত্তি প্রয়োজন।

সিপিডি এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি বাস্তবায়ন, বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ