Views Bangladesh Logo

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে

 VB  Desk

ভিবি ডেস্ক

যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও অনেকে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে পুলিশের সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন বলেন, "প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে মালবাহী ট্রেনটি পেছন থেকে এগারো সিন্ধুরকে ধাক্কা দেয় এবং দুটি বগিতে আঘাত করে।"
ভৈরব রেলওয়ে স্টেশনের এসআই মির্জা মো. মুক্তা জানান, “উদ্ধারকর্মীরা একটি বগির পাশ কেটে প্রায় ১২টি লাশ উদ্ধার করেছে।“
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, “এগারো সিন্ধুরটি ঢাকার দিকে যাওয়ার সময় মালবাহী ট্রেনটি পেছন থেকে ধাক্কা দেয় যার ফলে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ছেড়েছে।“


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ