Views Bangladesh Logo

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্য চেয়েছে দূতাবাস

সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চেয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সূত্র জানায়, ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ দূতাবাস বা জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে মামলার বিষয়ে কিছু জানানো হয়নি।

সৌদি গণমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে চাওয়া হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার। গত বুধবার মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ