Views Bangladesh Logo

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন- পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। 

জানা গেছে, খবর পেয়ে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।

পুলিশ ও এলাকাবাসী আরও জানায়, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন দিনজুর এমারুল হক। গভীর রাতে আগুনে এমারুল, স্ত্রী পলি আক্তার, সন্তান ওমর, ফারুক, ফরহাদ ও ফাতেমা আগুনে পুড়ে মারা যায়।

এদিকে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলেই এসে জানতে পেরেছি ঘরটি বাইরে থেকে তালা দেয়া ছিল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ