ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনের সময় বাড়ল
২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
সমাজসেবা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির পাশাপাশি হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করা যাবে।
এর আগে আবেদনের সময়সীমা ছিল ১ থেকে ১৫ আগস্ট। তবে সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে অনেক আবেদনকারী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। তাঁদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে।
আগ্রহীদের dss.bhata.gov.bd/online-application ওয়েবসাইটে আবেদন করতে হবে। অন্যান্য শর্ত ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
মতামত দিন