দুই মেডিকেলের অধ্যক্ষকে ওএসডি
ঢাকা ডেন্টাল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) উপসচিব দূর-রে-শাহ্ওয়াজদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. হুমায়ুন কবীরকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২ অক্টোবর পূর্বাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে