মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের সংস্থা-২ শাখা থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। এতে বলা হয় পরবর্তিত পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সাথে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।
এ অবস্থায় মাজারে শান্তি-শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে মন্ত্রণালয় বলেছে কোন জেলাতে কোন মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করাসহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করতে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই মাজারে পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে এবং এরই পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে