Views Bangladesh Logo

জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে ডিক্যাবের শোক

জ্যেষ্ঠ সাংবাদিক ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাবেক সদস্য আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার (১০ অক্টোবর) ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৬৪ বছর বয়সে মারা যান তিনি।

শনিবার এক শোকবার্তায় ডিক্যাবের সভাপতি এ কে এম মঈনউদ্দীন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করেন। তারা প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, সাংবাদিকতায়, বিশেষ করে কূটনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে সংবাদ পরিবেশনে আমির খসরুর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন এবং ডিকাবের সঙ্গে সম্পৃক্ততার কথাও স্মরণ করেন সংগঠনের নেতারা। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

আমির খসরু সাপ্তাহিক বুধবার-এর সাবেক নির্বাহী সম্পাদক, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা এবং দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কিডনি ও যকৃতের জটিলতায় ভুগছিলেন তিনি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই সাংবাদিক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ