Views Bangladesh Logo

ডিকাব সদস্য তাসনিম মিশুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এর সদস্য এবং ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মায়ের মৃত্যুতে ডিকাব নির্বাহী কমিটির পক্ষে সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক যৌথ শোক বার্তায় ডিকাব সভাপতি ও সাধারন সম্পাদক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, "মোহসিনা আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।"

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ নানা ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমা মোহসিনা আহমেদ সাবেক বিচারপতি আবু কাউছার আহমেদের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীর বায়তুস সুজুত মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ