Views Bangladesh Logo

জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব-এর ইফতার আয়োজন

বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব)।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিমসটেক মহাসচিব ইন্দ্রা মণি পান্ডে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওওয়াতি, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এবং কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ইফতারে যোগ দেন।

ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাধে, চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন লিউ ইউয়িন, মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এবং মার্কিন দূতাবাসের প্রেস অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির কাউন্সিলর মনিকা শি উপস্থিত ছিলেন।

কানাডা, নেপাল, নরওয়ে, সুইডেন, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়ার মিশনের কূটনীতিক, কর্মকর্তা এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিকরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ডিক্যাবের সভাপতি একেএম মঈনুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন ডিক্যাবের প্রাক্তন সভাপতি মাসুদ করিম। ডিক্যাবের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস অনুষ্ঠান পরিচালনা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ