Views Bangladesh Logo

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে বদলি

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

রোববার (২৪ মে) এক অফিস আদেশে এই বদলির কথা জানানো হয়।

ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই স্থানে পদায়ন করা হলো। বদলির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ