পুলিশের সঙ্গে ‘গুলি বিনিময়ে’র পর ডেভিড ইমনের সহযোগীসহ ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক প্রকাশ ওরফে ‘গলাকাটা মোবারক’সহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দেশি-বিদেশি পিস্তল, রিভলভারসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোবারকের সঙ্গে তার দুই সহযোগী রায়হান ও ফরিদকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে বলে জানান ওসি। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযানের একপর্যায়ে অস্ত্রসহ মোবারক, রায়হান ও ফরিদকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে দেশি-বিদেশি পিস্তল, রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন