Views Bangladesh Logo

ভারতীয় ক্রিকেটারকে ঘিরে শেহনাজ গিলের প্রেমের গুঞ্জন

ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিলকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এবার গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন ভারতীয় ক্রিকেটার দেবদূত পাড়িক্কল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন নিয়মিত মাঠে উপস্থিত হচ্ছেন শেহনাজ গিল। বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচগুলোতেই তাকে বেশি দেখা যাচ্ছে। তার এই নিয়মিত উপস্থিতিকে কেন্দ্র করেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

গুঞ্জন অনুযায়ী, আরসিবির ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ গিল। যদিও এ বিষয়ে এখনো কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি এক ম্যাচের সাইডলাইনে আলাপচারিতার সময় প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাইলে শেহনাজ বলেন, আমি বিরাটকে ভালোবাসি। আর মাঠে দেবদূত পাড়িক্কলকে খেলতে দেখতে ভালো লাগে।

এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও শেয়ার করে শেহনাজ লেখেন, দিল আরসিবি মে হ্যায় (আমার মন পড়ে আছে আরসিবিতে)।

তার এই পোস্টও ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করে।

এছাড়া একাধিক ম্যাচে গ্যালারিতে বসে আরসিবিকে সমর্থন দিতে দেখা গেছে তাকে। দলের জয়ের পর আরসিবির জার্সি পরা ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী।

ভক্তদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘আরসিবির লাকি গার্ল’ বলেও আখ্যা দিচ্ছেন।

পাঞ্জাবি বিনোদন অঙ্গনে ক্যারিয়ার শুরু করা শেহনাজ গিল ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এছাড়া ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

সবশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইক কুড়ি’-তেও দেখা গেছে শেহনাজ গিলকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ