Views Bangladesh Logo

দারাজের ‘৮.৮ গ্রেট ৮ সেল’ শুরু ৭ আগস্ট, মিলবে ৮০% পর্যন্ত ছাড়

দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের বহুল প্রতীক্ষিত ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। ‘মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ’ প্রতিপাদ্যে আয়োজিত এ ক্যাম্পেইন শুরু হবে আগামী ৭ আগস্ট রাত ৮টা থেকে এবং চলবে ১২ আগস্ট পর্যন্ত। এই সময়জুড়ে গ্রাহকদের জন্য থাকবে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় মূল্যছাড়, বিশেষ ব্র্যান্ড অফার এবং নানা ধরনের শপিং সুবিধা।

ক্যাম্পেইনে প্রিপেমেন্ট ভাউচারের মাধ্যমে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, মেগা ডিলে ৭০ শতাংশ পর্যন্ত এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে ৮০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্টের সুবিধাও থাকবে। ইলেকট্রনিক্স, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, এফএমসিজি, স্বাস্থ্য ও সৌন্দর্য এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এ অফারের আওতায় থাকবে।

বিশেষ অফারের অংশ হিসেবে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ চালু থাকবে ৭ আগস্ট রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত। এরপর ৮, ৯ ও ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই বিশেষ সেশন। এ ছাড়া ৯ আগস্ট ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে উপলক্ষে সংশ্লিষ্ট ব্র্যান্ডের পণ্যে অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

দৈনন্দিন কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে দারাজ তাদের ‘দারাজ চয়েস’ চ্যানেলে ‘এভরিডে লো প্রাইস’ সুবিধা অব্যাহত রেখেছে। এই প্ল্যাটফর্ম থেকে তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি উপহারের পাশাপাশি ফ্রি ডেলিভারির সুবিধা পাবেন গ্রাহকরা।

ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া, আর সিলভার পার্টনার হিসেবে রয়েছে গোদরেজ। এছাড়া বিকাশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য অতিরিক্ত ছাড়, ক্যাশব্যাক ও ইএমআই সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

দারাজ বাংলাদেশ জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা দারাজ অ্যাপ ও নির্ধারিত ক্যাম্পেইন পেজে প্রতিদিন নতুন নতুন অফার, ব্র্যান্ড ডিল এবং বিশেষ উপহারের সুযোগ পাবেন। পাশাপাশি সর্বশেষ আপডেট জানতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ