Views Bangladesh Logo

৮০% পর্যন্ত ছাড়ে দারাজ ৪.৪ সামার সেল শুরু, ৮ এপ্রিল পর্যন্ত চলবে মেগা অফার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৪.৪ সামার সেল’। গ্রীষ্মকালীন কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে আয়োজন করা এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ৩ এপ্রিল রাত ৮টা থেকে ৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সীমিত সময়ের এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড়, ফ্ল্যাশ ভাউচার, ফ্রি ডেলিভারি সুবিধা এবং বিভিন্ন ক্যাটাগরিতে মেগা ডিল। ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল, এফএমসিজি, হেলথ অ্যান্ড বিউটি পণ্যসহ সব ক্যাটাগরিতেই থাকছে বিশেষ মূল্যছাড়ের সুযোগ।

দারাজ জানায়, এবারের ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো গ্রীষ্মের সময় গ্রাহকদের প্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে ফ্ল্যাশ সেল ও হট ডিলসের মাধ্যমে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে নির্দিষ্ট পণ্যে।

ক্যাম্পেইনের শুরুতেই থাকছে বিশেষ ফ্ল্যাশ ভাউচার সুবিধা। ৩ এপ্রিল রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত নির্দিষ্ট কেনাকাটায় গ্রাহকরা ৫০০ টাকা পর্যন্ত ৯ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি রাত ১২টা থেকে ১টা পর্যন্ত বিশেষ উইন্ডোতে ১,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগও থাকবে, যা সীমিত সময়ের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া ‘এভরিডে লো প্রাইস’ এবং ‘দারাজ চয়েস’ চ্যানেলকে আরও শক্তিশালী করা হয়েছে এবারের ক্যাম্পেইনে। এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সাশ্রয়ী দামে কিনতে পারবেন। বিশেষ অফারের মধ্যে রয়েছে—কিছু নির্দিষ্ট অফারে ৩টি পণ্য কিনলে ডেলিভারি ডিসকাউন্ট এবং ৫টি পণ্য কিনলে একটি ফ্রি গিফটসহ অতিরিক্ত সুবিধা।

দারাজ আরও জানিয়েছে, প্রতিদিন আলাদা থিমে সাজানো হয়েছে শপিং ডে। এর মধ্যে রয়েছে চয়েস ডে (শনিবার), ফ্যাশন ফরোয়ার্ড ডে (রবিবার ও সোমবার), ইলেকট্রিক্যাল ডে (মঙ্গলবার), বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস ডে (বৃহস্পতিবার) এবং লাইফস্টাইল কোজি ডে (শুক্রবার)। প্রতিটি দিনে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিশেষ ছাড় থাকবে।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্র্যান্ড ডে ক্যাম্পেইন। ৫ এপ্রিল বাটা সুপার ব্র্যান্ড ডে-তে জুতা ও ফ্যাশন পণ্যে বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়া ৬, ৭ ও ৮ এপ্রিল যথাক্রমে ইমামি, সার্ফ এক্সেল এবং হেমাস ব্র্যান্ড ডে পালিত হবে, যেখানে জনপ্রিয় পণ্যে আকর্ষণীয় অফার পাওয়া যাবে।

এবারের ক্যাম্পেইনে যুক্ত হয়েছে দেশের ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডগুলো। প্ল্যাটিনাম পার্টনার হিসেবে থাকছে ডেটল এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্যারাসুট ন্যাচারাল এবং হিমালয়া। সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইমামি ও গোদরেজ।

গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে থাকছে বিশেষ সেভিংস সুবিধা। ইবিএল-দারাজ কো-ব্র্যান্ড কার্ড ব্যবহারকারীরা ১৫ শতাংশ পর্যন্ত সেভিংস উপভোগ করতে পারবেন। পাশাপাশি নগদ, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর মাধ্যমে পেমেন্ট করলে থাকছে আকর্ষণীয় অফার। নির্দিষ্ট ব্যাংকের কার্ডে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধাও থাকছে।

দারাজ বাংলাদেশ জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা দেশের গ্রাহকদের জন্য ঘরে বসেই সহজ, দ্রুত এবং সাশ্রয়ী অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়।

সীমিত সময়ের এই ৪.৪ সামার সেলে অংশ নিতে গ্রাহকদের দারাজ অ্যাপ বা ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ