Views Bangladesh Logo

দারাজে ৭.৭ সুপার সেভিংস সেল, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও জ্যাকপট পুরস্কার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ৬ জুলাই রাত ৮টা থেকে শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘৭.৭ সুপার সেভিংস সেল’। আগামী ১৭ জুলাই পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে ক্রেতারা বিভিন্ন পণ্যে আকর্ষণীয় মূল্যছাড়, ব্র্যান্ডভিত্তিক বিশেষ অফার এবং জ্যাকপট পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

বর্ষা মৌসুমকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এছাড়া নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি, সাইটজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১০ শতাংশ ডিসকাউন্ট ভাউচারও থাকছে।

ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘৭.৭ সুপার সেভিংস সেল জ্যাকপট’। নির্ধারিত সময়ে ডেটলের কমপক্ষে ২৯৯ টাকার পণ্য কিনে সবচেয়ে বেশি সফল অর্ডার করা পাঁচজন ক্রেতা জিতে নিতে পারবেন বিভিন্ন গৃহস্থালি ইলেকট্রনিক্স পণ্য। পুরস্কারের মধ্যে রয়েছে মিডিয়া ১ টন নন-ইনভার্টার এসি, হায়ার ৩২ ইঞ্চি বেজেললেস গুগল টিভি, ওয়ালটন রিচার্জেবল সিলিং ফ্যান, ফিলিপস এয়ার ফ্রায়ার এবং ফিলিপস মিক্সার গ্রাইন্ডার।

ক্যাম্পেইনের উদ্বোধনী দিনে ছয় ঘণ্টাব্যাপী ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ আয়োজন করা হবে। এছাড়া ৭, ৮, ১০, ১৫ ও ১৭ জুলাই সাত ঘণ্টাব্যাপী বিশেষ ব্র্যান্ড অফার চলবে। এ সময় বিভিন্ন দিনে ভিশন, ইউনিলিভার, রিয়েলমি, রেকিট, ভিট, টপ টেক জোন, ম্যারিকো এবং ওরাইমো-এর ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। পাশাপাশি সপ্তাহের প্রতিদিন নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যে বিশেষ অফার থাকবে।

দারাজ জানিয়েছে, ‘দারাজ চয়েস’ চ্যানেলের মাধ্যমে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের সুবিধাও অব্যাহত থাকবে। এ চ্যানেলে ‘তিনটি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘পাঁচটি কিনলে একটি উপহার ও ফ্রি ডেলিভারি’ সুবিধা পাওয়া যাবে।

ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার। গোল্ড পার্টনার হিসেবে রয়েছে প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া। আর সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে সেসা ও গোদরেজ।

পেমেন্ট সুবিধার অংশ হিসেবে বিকাশ ব্যবহারকারীরা নির্ধারিত শর্তে ন্যূনতম ৭৯৯ টাকার অর্ডারে ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া ইবিএল, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডধারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

দারাজ বাংলাদেশ জানিয়েছে, গ্রাহকরা দারাজ অ্যাপ ও নির্ধারিত ক্যাম্পেইন পেজের মাধ্যমে প্রতিদিনের অফার, ব্র্যান্ডভিত্তিক ছাড় এবং জ্যাকপটের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি সর্বশেষ আপডেটের জন্য দারাজ বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমেও নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ