ঘূর্ণিঝড় দানা: নিরাপদে বাংলাদেশ
ঘূর্ণিঝড় দানার প্রভাব থেকে বাংলাদেশ নিরাপদে রয়েছে, সম্ভাব্য এলাকাগুলোতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তীব্র বাতাসের কারণে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপালী ইউনিয়নে ৪-৫টি ঘর ধসে পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে