মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী
মানুষ যে ধরনের আইন চায় সেই ধরনের আইনই সরকার আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও জানান, আইনটির বিষয়ে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এথা জানান।
আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে।
মো. আসাদুজ্জামান জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সেবিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।
মতামত দিন