Views Bangladesh Logo

১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জে কারফিউ শিথিল

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর হামলা ও সংঘর্ষের পর জারি করা কারফিউ আজ শনিবার রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। জেলা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট; কিন্তু সহিংসতা অব্যাহত থাকায় ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানান, প্রথম দফায় কারফিউর সময়সীমা বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়।

এই সময়ের মধ্যে গতকাল দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। পরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ আরও বাড়িয়ে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল রাখা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে জেলা প্রশাসক জানান, আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ