Views Bangladesh Logo

মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার: স্থানীয় সরকার মন্ত্রী

মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলায় সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দিতে হবে। কীভাবে দ্রুত এগিয়ে যাওয়া যায়, কীভাবে দেশকে সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তর করা যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা যায়—সেদিকে নজর দিতে হবে।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। যারা দুর্নীতিতে জড়িত, তাদের দেখভালের জন্য দুর্নীতি দমন কমিশন রয়েছে। আমরা কখনও দুর্নীতি সহ্য করিনি, ভবিষ্যতেও করবো না।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীদের জন্য বিভিন্ন কর্মসূচি চালু করা হবে। প্রধানমন্ত্রীর অন্যতম বড় কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ দ্রুত বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসক ইশরাত ফাজানা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পাইগাম আলীসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ