Views Bangladesh Logo

কুরাসাওয়ের ঐতিহাসিক গোল, ম্যাচে সমতা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জার্মানির বিপক্ষে চমক দেখিয়েছে অভিষিক্ত দল কুরাসাও। ম্যাচের ২১ মিনিটে গোল করে ১-১ সমতা ফেরায় তারা।

এর আগে ষষ্ঠ মিনিটে ফেলিক্স নমেচার গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। ফ্লোরিয়ান উইর্টজের পাস থেকে নিখুঁত শটে দলকে লিড এনে দেন এই মিডফিল্ডার।

শুরুতে গোল হজম করলেও ভেঙে পড়েনি কুরাসাও। ধীরে ধীরে ম্যাচে ফিরে এসে পাল্টা আক্রমণে জার্মান রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। এরই ফল হিসেবে ২১ মিনিটে আসে সমতাসূচক গোল।

গোলের পর ম্যাচে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে। বলের দখল ও আক্রমণে জার্মানির আধিপত্য থাকলেও সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফিরেছে কুরাসাও।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে জার্মানি ও কুরাসাও ১-১ গোলে সমতায় রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ