Views Bangladesh Logo

কামিন্সের বোলিং তোপে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় অজিদের

 VB  Desk

ভিবি ডেস্ক

প্যাট কামিন্সের বোলিং তোপে এক ম্যাচ বাকি থাকতেই বক্সিং ডে টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের কাছে ৭৯ রানে হারল পাকিস্তান।

টস হেরে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে ৩১৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান ২৬৪ রানে অলআউট হয়। মাত্র ৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ও স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে ২৬২ রানে অলআউট হয় অজিরা। এতে ৩১৬ রানের লিড পায় অস্ট্রেলিয়া। মার্শ ৯৬ ও স্মিথ ৫০ রান করেন।

স্বাগতিকদের দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ৪৯ রানে জোড়া উইকেট হারায় পাকিস্তান। এরপর শান মাসুদ ও বাবর আজম মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তারা ৬১ রানের জুটি গড়েন।

আউট হওয়ার আগে মাসুদ ৬০ ও বাবর ৪১ রান করেন। এই দুই ব্যাটার আউট হলে ধ্বস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে পাকিস্তান ২৩৭ রানে অলআউট হয়ে যায়।

দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ায় ম্যাচ সেরাও হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ