কুমিল্লা-৪ আসনে ট্রাক প্রতীকের ভোট বর্জন
ভোটগ্রহণ শেষ হওয়ার পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
লাইভে জসিম উদ্দিন অভিযোগ করেন, ভোট চলাকালে বড়শালঘর, ইউসূফপুর, রসুলপুর, সবীল, মাসিকারা ও ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে। তার দাবি, এসব কেন্দ্রে ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, এজেন্টদের বের করে দেওয়া এবং সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, তাদের নেতাকর্মীরা কেন্দ্রে গেলে অনেককে আহত করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে এবং সারাদিন টাকা দিয়ে ভোট কেনা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শেষ সময়ে প্রতিপক্ষ নিজেরাই ভোট কেটে নিয়েছে দাবি করে জসিম উদ্দিন বলেন, “এই পরিস্থিতিতে দেবিদ্বারবাসীর সার্বিক বিবেচনায় আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করছি।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে