Views Bangladesh Logo

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

 VB  Desk

ভিবি ডেস্ক

০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল চলাকালে কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি এই অব্যাহতির আদেশ দেন।

বুধবার (২২ জানুয়ারি) কুমিল্লা জেলা জজ আদালতের সরকারি আইনজীবী কাইমুল হক রিঙ্কু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার অভিযোগে ২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলাটি করা হয়েছিল। পরে মামলার চার্জশিটে আরো ১০ জন আসামির নাম যুক্ত করে পুলিশ। খালেদা জিয়া এই মামলার ৩২ নম্বর আসামি।

গত সোমবার মামলাটি চার্জের জন্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা খালেদা জিয়াসহ সকল আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জনকে অব্যাহতি দেন। বাকী ছয় আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

আইনজীবী রিঙ্কু আরও জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোন সাক্ষ্য প্রমান পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা করা হয়েছে বলে প্রমানিত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ