বন্যায় স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট
বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ আগস্ট, সোমবার সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (২০ জুলাই) কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন তারিখ ঘোষণা করা হয়।
এ বিষয়ে অধ্যাপক শামছুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি ভালোর দিকে থাকায় স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, এসব বিষয়ের পরীক্ষা ১০ জুলাই হওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে ৯ জুলাই পরীক্ষাগুলো স্থগিত করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে