কথা রাখলেন কুকুরেইয়া, বিশ্বকাপ জিতে আঁকালেন কোচের ট্যাটু
বিশ্বকাপ জিততে পারলে নিজের শরীরে জাতীয় দলের কোচের ট্যাটু আঁকাবেন—ফাইনালের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি রেখেছেন স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। মঙ্গলবার তিনি নিজের বাইসেপে বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তের ট্যাটু করিয়ে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
গত ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ দে লা ফুয়েন্তেও হাস্যরসের ছলে কুকুরেইয়াকে তাঁর প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন।
মঙ্গলবার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাঁ হাতে বিশ্বকাপ ট্রফি ধরে থাকা দে লা ফুয়েন্তের একটি প্রতিকৃতি নিজের হাতে ট্যাটু করিয়েছেন কুকুরেইয়া। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রতিশ্রুতি পূরণ হলো।”
তবে ফাইনালের আগে আরও একটি বড় ঘোষণা দিয়েছিলেন এই স্প্যানিশ ফুলব্যাক। তিনি বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। কিন্তু ট্যাটুর প্রতিশ্রুতি পূরণ করলেও অবসরের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি সম্প্রতি চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই ২৮ বছর বয়সী ফুটবলার।
মতামত দিন