Views Bangladesh Logo

চাকসু নির্বাচন ১২ অক্টোবর

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে হল সংসদ নির্বাচনের ভোটও হবে সেদিন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, ১ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় আপত্তি জানানোর শেষ দিন ৪ সেপ্টেম্বর। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, যা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর। এরপর ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪ সেপ্টেম্বর, আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ