Views Bangladesh Logo

চবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মা–বাবার সঙ্গে সিয়াম প্যালেস নামের ভবনের একটি বাসায় থাকতেন।

পরিবার জানায়, সকাল ৯টার দিকে দরজা বাইরে থেকে বন্ধ দেখে মা-বাবা চাবি দিয়ে দরজা খুলে মেয়েকে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।

লাবিবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ‘চবি ইয়ং ইকোনমিস্ট সোসাইটি’ এবং ‘চবি ক্যারিয়ার ক্লাব’-এর সদস্য ছিলেন।

চবির সহকারী প্রক্টর কোরবান আলী গণমাধ্যমে বলেন, দুপুর পৌনে ১২টায় আমরা পুলিশ ও চিকিৎসকসহ ঘটনাস্থলে যাই। তখন মরদেহ নিচে নামানো ছিল। জানালার গ্রিলে ওড়না প্যাঁচানো দেখা যায়, তবে তা কাটা অবস্থায় ছিল।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ মেঝেতে দেখতে পাই। পরিবারের ভাষ্য অনুযায়ী, চাবি দিয়ে দরজা খুলে তারা ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান এবং পরে নিচে নামান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের আবেদনের পর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ