Views Bangladesh Logo

খাগড়াছড়িগামী বাসে চবি শিক্ষার্থী যৌন হয়রানির শিকার, মামলা দায়ের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ জসিম। তার বাড়ি ফটিকছড়ির ভুজপুর এলাকায়।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী শিক্ষার্থী বাসের জানালার পাশে বসে ছিলেন। তার পেছনের আসনে বসা অভিযুক্ত ব্যক্তি সিগারেটের ছাই ফেলার ছুতোয় তাকে অনুচিতভাবে স্পর্শ করেন। শিক্ষার্থী প্রতিবাদ জানালে তিনি তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন শুরু করেন।

এ সময় বাসের অন্য যাত্রীরা এগিয়ে আসেন এবং হাটহাজারীতে অভিযুক্তকে বাস থেকে নামিয়ে দেন। তবে বাসটি পরে ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে থামলে অভিযুক্ত সিএনজি অটোরিকশা নিয়ে সেখানে পৌঁছে পুনরায় বাসে ওঠেন এবং ভুক্তভোগীকে ফের হয়রানি ও হুমকি দেন।

পরে যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় তাকে আটক করে ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, অভিযুক্ত ব্যক্তি সিগারেটের ছাই ফেলার অজুহাতে তাকে অনুচিতভাবে স্পর্শ করেছিলেন, আর প্রতিবাদ করায় হুমকিও দেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান নিশ্চিত করেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ