Views Bangladesh Logo

চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসিম আখতার বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার নিমিত্তে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের সদয় অনুমতি প্রদান করেছেন।

বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অভিযোগ, নাছিম আখতার স্থানীয় ছাত্রলীগ নেতাদের সাথে নিয়ে আন্দোলনে বাধা দেয় ও তাদের হুমকি দিয়েছিলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ