Views Bangladesh Logo

একাকিত্ব নিয়ে রহস্যময় পোস্ট, সালমান খানকে ঘিরে জল্পনা

বলিউড তারকা সালমান খানের একটি ‘শার্টলেস’ ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল জল্পনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে গভীর চিন্তামগ্ন ভঙ্গিতে সোফায় আধশোয়া অবস্থায় দেখা যাচ্ছে ভাইজানকে। আলো-আঁধারির সেই ছবিতে শরীরের পেশি স্পষ্ট হলেও মুখ রয়েছে অস্পষ্ট।

তবে ছবির চেয়ে বেশি আলোচনা জমেছে ক্যাপশনকে ঘিরে। সালমান লিখেছেন, আমার মতে একা থাকার দুটি উপায় আছে — ‘একা’ এবং ‘একাকিত্ব’। একা থাকা আপনি নিজে বেছে নেন। আর একাকিত্ব হলো যখন কেউ আপনার সঙ্গে থাকতে চায় না। এবার আপনাকেই ঠিক করতে হবে, আপনি কোনভাবে থাকতে চান।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


৬০ বছর বয়সে দাঁড়িয়ে জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও কোনোটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি সালমানের।

অনুরাগীদের একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিনের ব্যক্তিজীবনের টানাপোড়েন, সম্পর্ক ভাঙা এবং কাজের চাপ এই পোস্টের পেছনে প্রভাব ফেলেছে। তবে অভিনেতা নিজে এ বিষয়ে কিছু জানাননি, বরাবরের মতোই রহস্য বজায় রেখেছেন।
কমেন্ট বক্সে অনুরাগীদের ভালোবাসার ঢল নেমেছে। কেউ লিখেছেন, ‘আপনি কখনো একা নন, কোটি কোটি মানুষ আপনার পাশে আছে।’ কেউ লিখেছেন, ‘চাঁদও তো একা, তবু তার আলোয় পৃথিবী ভরে যায়।’ আরেকজনের মন্তব্য, ‘রানিহীন রাজা হলেও তিনি এখনো বলিউডের ভাইজান।’

কর্মজীবনে অবশ্য সালমান ব্যস্তই আছেন। সর্বশেষ ‘সিকান্দার’ ছবির পর এখন ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি। অপূর্ব লাখিয়া পরিচালিত এই দেশপ্রেম ও যুদ্ধের প্রেক্ষাপটের ছবিতে তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। এ ছাড়া দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গেও একটি বড় বাজেটের ছবিতে কাজ করছেন সালমান, যার শুটিং চলতি বছরের এপ্রিলে শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ