Views Bangladesh Logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে ককটেল বিস্ফোরণ

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১ জুন) সকালে ট্রাইব্যুনালের দ্বিতীয় গেটের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়, আর একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

জুলাইতে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কথা রয়েছে আজ। তার আগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।’

উল্লেখ্য, গত ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ