Views Bangladesh Logo

৯০০ গোলের মাইফলক ছুঁলেন রোনালদো

 VB  Desk

ভিবি ডেস্ক

তিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁলেন পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে তিনিই প্রথম এই কীর্তি গড়ার নজির স্থাপন করলেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচে প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন রোনালদো। এর মধ্য দিয়ে ছুঁয়ে ফেলেন ৯০০ গোলের মাইলফলক। যদিও এর আগে জাতীয় দলের জার্সিতে টানা পাঁচ ম্যাচ গোলহীন ছিলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল। ক্লাব পর্যায়ে তিনি লক্ষ্যভেদ করেছেন আরও ৭৬৯ বার। বর্তমানে ক্লাব আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল রয়েছে তার। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্তাসের হয়ে ১০১ ও স্পোর্তিং লিসবনের হয়ে ৫ গোল আছে।

এ ব্যাপারে ইএসপিএন জানিয়েছে, ক্লাব ও আন্তর্জাতিক পর্যায় মিলিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর ঠিক পেছনেই আছেন লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন তারকা করেছেন ৮৪২ গোল। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ৭৬৫ গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ