Views Bangladesh Logo

শেখ হাসিনার আমলের অপরাধ একাত্তরের চেয়েও ভয়াবহ: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তুলনা করে বলেছেন, শেখ হাসিনার প্রশাসনের অপরাধ একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী অপরাধকেও ছাড়িয়ে গেছে। গত বছরের জুলাই-আগস্টের হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়ই নিশ্চিত হবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

তবে ১৯৭১ সাল ও ২০২৪ সালের দুই ঘটনার ‘পারসপেক্টিভ আলাদা’ বলেও মনে করেন আসিফ নজরুল।

মঙ্গলবার (২৯ জুলাই) জুলাইয়ের গণ-আন্দোলনে হত্যা সম্পর্কিত আলোচনা সভা ও প্রদর্শনীতে ওই সরকারের ‘নজিরবিহীন বর্বরতার’ নিন্দাও জানান আইন উপদেষ্টা। বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি’।

‘মরদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যা করা- এগুলো একাত্তরের ২৫ মার্চের গণহত্যায় যুক্ত করি। সেই রাতের ভয়াবহ ঘটনাগুলো বিদেশি দখলদার বাহিনী করেছিল। ততক্ষণে আমরা স্বাধীনতা ঘোষণা করে ফেলেছি’- বলেন তিনি।

১৯৭১ সালের নৃশংসতা এবং ২০২৪ সালের রাষ্ট্রীয় পদক্ষেপের ঐতিহাসিক প্রেক্ষাপটের পার্থক্যে জোর দিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমি ১৯৭১ সালের এমন কোনো ফুটেজ দেখিনি, যেখানে মরদেহ পুড়িয়ে ফেলা হচ্ছে বা আহতদের অন্যরা বহন করে নিয়ে যাওয়ার সময় মেরে ফেলা হচ্ছে। বর্বরতার অন্য রূপও থাকতে পারে, তবে এভাবে নয়’।

আশ্বস্ত করে তিনি বলেন, ‘হতাশার কোনো কারণ নেই। এই সরকারের আমলেই কাঙ্ক্ষিত বিচার ও রায় কার্যকর হবে’।

আসিফ নজরুল আরও প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন, শক্তিশালী দলিলপত্র ও প্রমাণ জবাবদিহিতা নিশ্চিত করবে।

‘আমি বিশ্বাস করি না, ভবিষ্যতের কোনো সরকার, এমনকি বিএনপি বা জামায়াতের নেতৃত্বে হলেও, এই বিচারকে অবহেলা করবে। তারাও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার’- যোগ করেন তিনি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ